ভূমিকম্পের ঝুঁকি মােকাবিলায় প্রস্তুতি
ভুমিকম্পের জন্য যে সকল প্রসতুতি নেওয়া উচিত তা হলাে- যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদের স্ট্রাকচার ও
ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডং কোড অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালাে নির্মাণসামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরােধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের দিকে সৃষ্প নজর দিলে ক্ষয়ক্ষতি ও জীবননাশের মাত্রা
অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, যথা-ইটের তৈরি দেয়াল করলে ৪ তলার উপরে ভবন না করা; ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোনায় ইটের মাঝখানে ও প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও
জানালা ঘরের কোনায় না হওয়াই ভালাে। এই সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়া্ের ভবনের প্রতিরােধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশজ্কা কমে যাবে।
গ্রামাঞ্চলের টিনের ঘরগুলাের ভূমিকম্শে ক্ষতির আশঙ্কা কম। তবে মাটির তৈরি বাড়িম্বরের ভূমিকম্প প্রতিরােধ ক্ষমতা
কম। এজন্য প্রতিরােধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাশ বা কাঠের বেসিং ব্যবহার করা যেতে পারে।
যদি কোনো ভবনের প্রতিরােধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। এ জন্য
কক্রিট বিল্ডিং-এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্তিট ঢালাই দিয়ে দুর্ল স্থানগুলাের আয়তন ও আকার বাড়ানাে
যেতে পারে। অনেক সময় ফেরাে সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খােলা রাখা উচিত নয়। সেমিপাকা ঘরগুলাের চারপাশে টানা দিয়ে বৈঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃসদ্ধি পায়।
তুমিকম্পের প্রস্তুতিস্রূপ একজন ব্যক্তির করণীয়
বাড়িতে একটি ব্যাটারিচালিত রেডিও এবং টর্চ বাতি সব সময় রাখা। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রসুতুত রাখা। বাড়ির
গ্যাস, পানি ও বিদ্যুতের মেইন সুইচ কোথায় তা জেনে রাখা একং এগুলাে কীভাবে করতে হয় তা শিখে রাখা। বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা। হাসপাতাল, ফায়ার ব্রিগেড প্রভৃতির ফোন নাম্বার সাথে রাখা। স্কুলের বাচ্চাদের ভৃমিকম্প সম্পর্কে ধারণা দেওয়া। ভূমিকম্পের সময় কী করতে হবে তা শিখিয়ে দেওয়া। খেলার মাঠে থাকাকালীন সময়ে দালানকোঠা থেকে দূরে থাকা।
তুমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয়
নিজেকে ধীরস্থবির ও শান্ত রাখা। একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং
এক। ভুমিকম্প চলাকালীন।
কোনাে কিছুর লােভে ঘরে অবস্থান না করা। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। বহুতল দালানের বিতর থাকলে
এবং রাতে ভূমিকম্প হলে টেবিল বা খাটের নিচে ঢুকে যাওয়া এবং কাচের জানালা থেকে দূরে থাকা। প্রয়ােজনে ঘরের কোণে বা বিন্ডিং এর কলামের গােড়ায় আশ্রয় নেওয়া। ঘরের বাইরে থাকলে দালান , বড় গাছ, বিদ্যৎ ও গ্যাস লাইন থেকে দৃরে থাকা। উচু দালান, জানালা বা ছাদ
থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা। রাস্তায় গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইজ্জিন বন্ধ করে রাখা। পাহাড়,
উছু খাদ বা ঢালু জমিতে ভূমিধসের আশল্কা থাকে তাই এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া।
ভুমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয়
নিজের এবং অন্যদের আঘাত পরীক্ষা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া। পানি, গ্যাস ও বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা।
বাড়ির দরজা-জানালা খুলে দেওয়া। রেডিও, টেলিভিশন ও অন্যান্য সংবাদমাধ্যম খােলা রাখা, যাতে দুর্যোগ মােকাকিলার
জন্য কেন্রীযভাবে প্রচারিত তথ্য শােনা যায়। খালি পায়ে চলাফেরা না করা। লুটতরাজ থেকে সাবধান থাকা এবং অভিজ্ঞ লােকদের পরামর্শ মতো চলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন