সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রাচীন বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস

 প্রাচীন বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস


প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমান কালের কিছু প্রত্বতাত্ত্িক আবিস্কারে তা

প্রমাণ হয়েছে। সিলেট, চটগ্রাম ও কুমিল্লা জেলার কোানাে কোনাে অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম

ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙগাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। চট্টগ্রামের

রাঙ্গামাটি, সীতাকুও, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর উয়ারী-বটেশ্বরে প্রগেতিহাসিক

যুগের হাতিয়ার যেমন-পাথর ও কাঠের হাতকু্ঠার, বাটালি, তীরের ফলক প্রভূতি আবিষ্কার হয়েছে।

প্রাগৈতিহাসিক যুগকেই অনেকে প্রস্তর যুগ বলে। প্রস্তর যুগের মানুষ বনে-বাদাড়ে ঘুরে যাযাবরের মতাে

জীবনযাপন করেছে। পশ্ত-পাখিও মস্য শিকার এবংফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে।

প্রস্তর যুগের পর নরসিংদীর উয়ারী-বটেশ্বরে তাত্ত্ প্স্তর যুগের গর্ত-বসতির চিহু আবিস্কার হয়েছে।

ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও তাম্র-প্রস্তর যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। বর্তমান।

পাকিস্তানের হর্পা, মহেঞ্দারাে ও ভারতের লােথাল, কালিবঙ্গান প্রতৃতি প্রত্নস্থানে সিন্ধু (হরপ্পা) নগর

সভ্যতার নিদর্শন আবিষ্ষার হয়েছে। সিস্ধু সভ্যতা (খ্রিষ্টপূর্ব ২৭০০-১৭০০ অব্) ভারত উপমহাদেশের

প্রথম নগর সভ্যতা।

ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনাে চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি।

তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্র ভূমি মহাস্থানগড়ে এবং

নরসিংদীর মধুপুর ভূমি উয়ারী-বটেশ্বরে আাবিস্কার হয়েছে। মহাস্থানগড় অবস্থিত প্রাচীন নগরটির

নাম ছিল পুক্রনগর। খ্রিষ্পূর্ব চতুর্থ শতকে পুক্রগর গড়ে উঠছিল। উয়ারী-বটেশ্বরে অবস্থিত আড়াই

হাজার বছের প্রাচীন নগরটির নাম এখনও জানা যায়নি। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের

১৬টি বিখ্যাত জনপদের নাম জানা যায়। এই জনপদগুলাে ছিল এক একটি পৃথক রাষ্ট্র। ভারত

উপমহাদেশের অন্যান্য জনপদগুলাের মৌর্য যুগ-পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্পবিস্তর জানা যায়।

কিন্তু বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশােক পুষ্রনগর শাসন করেছেন।

আবার কেউ কেউ বলেছেন চট্গ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। মৌর্ যুগের পর ভারত উপমহাদেশের

অনেক অঞ্চলে শুঙ্গ ও কুযাণ রাজাদের শাসন ছিল। বাংলাদেশ অঞ্চলে শুঙগ ও কুষাণ যুগের বকিছু

পােড়ামাটির ফলক আবিষ্কার হয়েছে কিন্ত শাসন বিস্তারের কোনাে নিদর্শন পাওয়া যায়নি


প্রাচীন যুগ

আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের
উত্তর অঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশে পুত্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের
শাসনাভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনাে
দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুগ্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল
প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল।
গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলের আরও কিছু রাজার নাম পাওয়া যায়, যারা 'পরবর্তী
গুপ্ত' নামে পরিচিত। পরবর্তী গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে শশাঙ্ নামে এক শাসকের পরিচয়
পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। তাঁকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। তাঁর
মৃত্যুর পর প্রায় একশ বছর প্রাচীন বাংলাদেশের কোনাে স্থায়ী শাসকের তথ্য পাওয়া যায় না।
স্থায়ী শাসকের অভাবে এক বিশৃঙ্ল অবস্থা বিরাজ করে। ছােট রাজ্যগুলাো নিজেদের মধ্যে কলহ ও
যুদ্ধে জড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

  বিআরটিএ যখন কোন গাড়িকে অনুমোদন দিয়ে থাকে, তখন গাড়ির ধরণ অনুসারে গাড়িকে একটি ক্যাটাগরিতে স্থান দেয়া হয়ে।  নাম্বার প্লেট লেখার ফরম্যাট: ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ’র একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে।  ফরম্যাটটি হল- শহরের নাম- গাড়ির ক্যাটাগরি- গাড়ির নাম্বার। এই ফরম্যাটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে, তাহলে কোন বর্ণ দিয়ে কোন ক্যাটাগরি বুঝানো হয়ে থাকে? কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়ছে, সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণ নির্ধারণ করা হয়ে থাকে। নাম্বারপ্লেট প্রদানের ক্ষেত্রে বিআরটিএ’র নিয়ম অনুসারে মোট ১৯টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে- প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, বাকি ১৮টি ক্যাটাগরিই জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে জেনে নেয়া যাক ১৯টি ক্যাটাগরি সম্বন্ধে- ক – প্রাইভেটকার, ৮০০ সিসি’র প্রাইভেট কারের নাম্বারপ্লেটে ব্যবহার করা হয়ে থাকে বাংলা ব্যাঞ্জন বর্ণের প্রথম বর্ণটি। খ – প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি’র প্রাইভেট কার বুঝাতে নাম্বারপ্লেটে ‘খ’ লেখা থা...

ভূমিকম্প হলে আমাদের করণীয়

  ভূমিকম্পের ঝুঁকি মােকাবিলায় প্রস্তুতি ভুমিকম্পের জন্য যে সকল প্রসতুতি নেওয়া উচিত তা হলাে- যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদের স্ট্রাকচার ও ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডং কোড অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালাে নির্মাণসামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরােধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের দিকে সৃষ্প নজর দিলে ক্ষয়ক্ষতি ও জীবননাশের মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, যথা-ইটের তৈরি দেয়াল করলে ৪ তলার উপরে ভবন না করা; ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোনায় ইটের মাঝখানে ও প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোনায় না হওয়াই ভালাে। এই সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়া্ের ভবনের প্রতিরােধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশজ্কা কমে যাবে। গ্রামাঞ্চলের টিনের ঘরগুলাের ভূমিকম্শে ক্ষতির আশঙ্কা কম। তবে মাটির তৈরি বাড়িম্বরের ভূমিকম্প প্রতিরােধ ক্ষমতা কম। এজন্য প্রতিরােধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাশ বা কাঠের বেসিং ব্যবহার করা যেতে পারে। যদি কোনো ভবনের প্রতিরােধ ক্ষমতা কম থাকে তবে...